Ekushey 71 Sangbad

মেনু

শনিবার০১ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ
ব্রেকিং নিউজ

খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে দম্পতি দগ্ধ, থানায় অভিযোগ

খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

শিক্ষকের শাসনে আহত শিশু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ।

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন এমপি লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ উদযাপিত

খালিয়াজুড়িতে ভিন্ন আঙ্গিকে এসএসসি পরীক্ষা: সিসি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ

খালিয়াজুরীতে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে সাত জুয়ারি আটক

হাওর অঞ্চলের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

জাতীয়

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। শহীদ মিনার চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন উপজেলা প্রশাসন খালিয়াজুরী, নেত্রকোনা। সূর্যোদয়ের সাথে সাথে জাতির বীর সন্তানদের সম্মানার্থে শহীদ মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন খালিয়াজুরী, উপজেলা পরিষদ খালিয়াজুরী,কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খালিয়াজুরী, খালিয়াজুরী থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালিয়াজুরী , বাংলাদেশ জামায়েত ইসলামী, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খালিয়াজুরী , উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয় খালিয়াজুরী ,বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ কমিটি খালিয়াজুরী, উপজেলা ছাত্র দল খালিয়াজুরী, উপজেলা যুবদল খালিয়াজুরী ও বিভিন্ন সরকারি - বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের অঙ্গ সংঘটন। এর পর সকাল ১০ ঘটিকায় খালিয়াজুরী উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র - ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এবং বেলা ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১২.৩০ মিনিটে মহিলাদের অংশ গ্রহনে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনে মিউক্যাল চেয়ারে আসন গ্রহণ, বালিশ খেলা ও ঝুড়িতে বল নিক্ষেপ খেলায় আয়োজন করা হয়। যোহরের নামাজের পর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত /প্রার্থনার আয়োজন করা হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন ও সর্বশেষ মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘোষণা করেন উপজেলা প্রশাসন খালিয়াজুরী, নেত্রকোনা।

২৬ মার্চ, ২০২৬,বৃহস্পতিবার

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে  স্মৃতিসৌধ নির্মাণ

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

নেত্রকোনার খালিয়াজুরীতে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। খালিয়াজুরী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব, নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, অত্র উপজেলায় কোনো স্মৃতিসৌধ না থাকায় বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে সমস্যা হচ্ছিল। বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুর প্রস্তাব এবং জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেনের সমর্থনে সভায় উপস্থিত সকলে স্মৃতিসৌধ নির্মাণের বিষয়ে একমত পোষণ করেন। এটি উপজেলা সদরের টিএনটি অফিসের দক্ষিণ পাশে, খেলার মাঠের পশ্চিম ও পুকুরের পূর্ব পাশের খালি জায়গায় নির্মাণ করা হবে। সভায় স্মৃতিসৌধ নির্মাণ ছাড়াও জনস্বার্থে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: থানার সামনের পরিত্যক্ত তিনটি ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ। উপজেলা সদরের রাস্তার পাশে অবস্থিত সকল অবৈধ স্থাপনা ও ঘর উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন, বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দলনেত্রী প্রিয়াঙ্কা আক্তার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার জনাব, নাদির হোসেন শামীম তাঁর বক্তব্যে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

০৫ এপ্রিল, ২০২৬,রবিবার

খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৪ জুন ২০২৬) উপজেলার ছয়টি ইউনিয়নের ৭৮৩১ জন কৃষকের মাঝে ৩ মাস মেয়াদি ৩০০০ টাকা ও ১৫ কেজি চাল(প্রতি মাসে) মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয়। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই ত্রাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাস,উপজেলা বিএনপির সহ-সভাপতি ফুল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তালুকদার আরিফ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, মো. জহির আহমেদ জিকু (সহকারী ব্যক্তিগত সচিব এপিএস, সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর), সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আবু ইসহাক ও পরিষদের সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ। নেত্রকোনা -৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের দপ্তর সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার হাওরের কৃষকদের নিয়ে সংসদ সদস্য যথেষ্ট আন্তরিক। দলমত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সহায়তায় পায় এই বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, হাওরের প্রায় সকল কৃষকই ক্ষতিগ্রস্ত,যারা এই সহায়তার আওতায় আসে নাই পর্যায়ক্রমে সকাল কৃষকদের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

০৪ জুন, ২০২৬,বৃহস্পতিবার

খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে দম্পতি দগ্ধ, থানায় অভিযোগ

খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে দম্পতি দগ্ধ, থানায় অভিযোগ

নেত্রকোণার খালিয়াজুরীতে সরকারি কোয়ার্টারের বারান্দার গ্রিলে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি গুরুতর দগ্ধ হয়েছেন। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন একই পরিবারের পাঁচ সদস্য। এই ঘটনায় ভুক্তভোগী সরকারি কর্মচারী মো. সুমন মিয়া (৩৮) বাদী হয়ে খালিয়াজুরী থানায় দুইজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— কলমাকান্দা থানার ওয়াজেদ আলী ফকির এবং খালিয়াজুরী মুসলিমপাড়ার জাহাঙ্গীর (৩৮)। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. সুমন মিয়া খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত। তিনি সপরিবারে উপজেলা স্টাফ কোয়ার্টারের ‘যমুনা’ ভবনের নিচ তলায় বসবাস করেন। বেশ কিছুদিন আগে অভিযুক্তরা বাদীর অনুমতি ছাড়াই তাঁর বারান্দার মেইন সুইচ থেকে নিম্নমানের তার দিয়ে কোনো নিরাপদ সার্কিট ব্রেকার ছাড়াই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পাশে কনস্ট্রাকশনের কাজ শুরু করে। বাদী ও তাঁর স্ত্রী এতে বাধা দিলে অভিযুক্তরা স্থানীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক সেই ঝুঁকিপূর্ণ সংযোগ বহাল রাখে। একপর্যায়ে লাইনটি বিচ্ছিন্ন করা হলেও তারা আবারও গোপনে সংযোগটি স্থাপন করে। গত ০৬ জুন (শনিবার) কোরবানি ঈদের ছুটি কাটিয়ে সপরিবারে বাসায় ফেরেন সুমন মিয়া। দুপুরে ফ্রেশ হওয়ার জন্য বারান্দার গ্রিলে থাকা গামছা নিতে গেলে গ্রিলটি বিদ্যুতায়িত থাকায় তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে স্ত্রী মোছা. হাসনাহেনা তাঁকে উদ্ধার করতে মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করলে বারান্দার গ্রিলের সাথে হাত লেগে তিনিও গুরুতরভাবে দগ্ধ হন। সে সময় ঘরে থাকা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বড় মেয়ে জান্নাতুল ফেরদাউস (১৩) তাৎক্ষণিক বুদ্ধিমত্তা খাটিয়ে নিজে গ্রিল স্পর্শ না করে চিৎকার শুরু করে এবং ছোট দুই ভাইবোনকে আগলে রাখে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে অচেতন অবস্থায় দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের প্রথমে খালিয়াজুরী উপজেলা হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে সুমন মিয়ার ডান হাত এবং তাঁর স্ত্রীর বাম হাতের তালু ও ডান পা গুরুতরভাবে পুড়ে গেছে। ভুক্তভোগী সুমন মিয়া বলেন, ‘অভিযুক্তদের খামখেয়ালিপনার কারণে আজ আমাদের পুরো পরিবারটি শেষ হয়ে যেতে পারত। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ খালিয়াজুরী থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৪ জুন, ২০২৬,রবিবার