সর্বশেষ সংবাদ

খালিয়াজুড়িতে ভিন্ন আঙ্গিকে এসএসসি পরীক্ষা: সিসি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ
নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে অত্যন্ত স্বচ্ছ ও আধুনিক পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে উপজেলার দুটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর পরিসংখ্যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়াজুড়ি উপজেলার ৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র: এখানে সদর ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। কৃষ্ণপুর এ এ পি উচ্চ বিদ্যালয় কেন্দ্র: এখানে কৃষ্ণপুর ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। দুই কেন্দ্রে মোট ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন (২ জন ছাত্র ও ৩ জন ছাত্রী) অনুপস্থিত ছিল। অর্থাৎ ৫৩৬ জন পরীক্ষার্থী প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ ও নিরাপত্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এ বছর পরীক্ষা কেন্দ্র ও ভেনুর প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে এই ‘ভিন্ন আঙ্গিকের’ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত সিলিং ফ্যান, লাইটিং ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিয়োজিত ছিলেন। খালিয়াজুড়ি কেন্দ্রে: একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান দায়িত্ব পালন করেন। কৃষ্ণপুর কেন্দ্রে: উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও সমবায় অডিট অফিসার মোঃ কামাল উদ্দিন দায়িত্ব পালন করেন। এছাড়া সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতন ও কৃষ্ণপুর সরকারি কলেজ ভেনুতেও পৃথক কর্মকর্তারা তদারকির দায়িত্বে ছিলেন। পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ইউএনও সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
২১ এপ্রিল, ২০২৬,মঙ্গলবার

খালিয়াজুরীতে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোনা খালিয়াজুরীতে এসএসসি সমমানের পরীক্ষা/২৬ এর প্রস্তুতি মূলক সভা ১৩ এপ্রিল রোজ সোমবার বেলা ১২" ০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। খালিয়াজুড়ি উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম। জানা যায়, খালিয়াজুড়ি উপজেলায় এস এস সি ও সমমানের পরীক্ষা/২৬ এর জন্য খালিয়াজুড়ি সদর ইউনিয়নের খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪০১ জন শিক্ষার্থী ও কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এ এ পি উচ্চ বিদ্যালয়ে ৩০৫ জন শিক্ষার্থীসহ দুইটি কেন্দ্রে মোট ৭৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে খালিয়াজুড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রবীন্দ্র চন্দ্র বিশ্বাস সভাপতি মহোদয়কে অবহিত করেছেন। সভাপতি মহোদয় বলেন, প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সি সি ক্যামেরা স্থাপন করা হবে। উক্ত ক্যামেরা দ্বারা শিক্ষার্থীদের পরীক্ষা পর্যবেক্ষণ করা সহজ হবে, ইনশাআল্লাহ। পর্যাপ্ত পরিমাণে লাইটিং ও সিলিং ফ্যানের ব্যাবস্থা রাখা হবে। বর্তমান সরকার আমাদেরকে দেশ নকল মুক্ত করার জন্য " আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। আমরা উক্ত দায়িত্ব সঠিক ভাবে পালন ইনশাআল্লাহ। এ সময় কৃষ্ণপুর এ এ পি উচ্চ বিদ্যালয়ের কেন্দ সচিব সজল কুমার শাহ,খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকরী কেন্দ্র সচিব দীপঙ্কর দত্ত রায় সহ হল সুপার গণ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন
১৩ এপ্রিল, ২০২৬,সোমবার

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ
নেত্রকোনার খালিয়াজুরীতে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। খালিয়াজুরী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব, নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, অত্র উপজেলায় কোনো স্মৃতিসৌধ না থাকায় বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে সমস্যা হচ্ছিল। বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুর প্রস্তাব এবং জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেনের সমর্থনে সভায় উপস্থিত সকলে স্মৃতিসৌধ নির্মাণের বিষয়ে একমত পোষণ করেন। এটি উপজেলা সদরের টিএনটি অফিসের দক্ষিণ পাশে, খেলার মাঠের পশ্চিম ও পুকুরের পূর্ব পাশের খালি জায়গায় নির্মাণ করা হবে। সভায় স্মৃতিসৌধ নির্মাণ ছাড়াও জনস্বার্থে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: থানার সামনের পরিত্যক্ত তিনটি ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ। উপজেলা সদরের রাস্তার পাশে অবস্থিত সকল অবৈধ স্থাপনা ও ঘর উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন, বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দলনেত্রী প্রিয়াঙ্কা আক্তার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার জনাব, নাদির হোসেন শামীম তাঁর বক্তব্যে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
০৫ এপ্রিল, ২০২৬,রবিবার

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন
খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। শহীদ মিনার চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন উপজেলা প্রশাসন খালিয়াজুরী, নেত্রকোনা। সূর্যোদয়ের সাথে সাথে জাতির বীর সন্তানদের সম্মানার্থে শহীদ মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন খালিয়াজুরী, উপজেলা পরিষদ খালিয়াজুরী,কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খালিয়াজুরী, খালিয়াজুরী থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালিয়াজুরী , বাংলাদেশ জামায়েত ইসলামী, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খালিয়াজুরী , উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয় খালিয়াজুরী ,বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ কমিটি খালিয়াজুরী, উপজেলা ছাত্র দল খালিয়াজুরী, উপজেলা যুবদল খালিয়াজুরী ও বিভিন্ন সরকারি - বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের অঙ্গ সংঘটন। এর পর সকাল ১০ ঘটিকায় খালিয়াজুরী উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র - ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এবং বেলা ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১২.৩০ মিনিটে মহিলাদের অংশ গ্রহনে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনে মিউক্যাল চেয়ারে আসন গ্রহণ, বালিশ খেলা ও ঝুড়িতে বল নিক্ষেপ খেলায় আয়োজন করা হয়। যোহরের নামাজের পর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত /প্রার্থনার আয়োজন করা হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন ও সর্বশেষ মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘোষণা করেন উপজেলা প্রশাসন খালিয়াজুরী, নেত্রকোনা।
২৬ মার্চ, ২০২৬,বৃহস্পতিবার

খালিয়াজুরীতে সাত জুয়ারি আটক
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বাগান বাড়ীর জুয়ার আসর থেকে ১৩/৩/২৬ ইং তারিখ রোজ শুক্রবার ভোররাতে সাতজন জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বাগান বাড়ীরতে দীর্ঘদিন ধরে উক্ত জুয়া খেলার আসর চলছে । গোপন সূত্রের ভিত্তিতে ঐ দিন রাত আনুমানিক ১’০০ টার দিকে বল্লী গ্রামের বাগান বাড়িতে এস আই মন্জুর রহমান ও তার পুলিশ বাহিনীর সদস্যরা গিয়ে বজলু মির্জার ছেলে জহুরুল ইসলাম মির্জার নিজের বসত বাড়ীতে পাকা ঘরের চারপাশে ঘেরাও করে, বল্লী কদমতলা গ্রামের আব্দুল হেকিম এর ছেলে লেলিন মিয়া (৪০), তালে নেওয়াজের ছেলে মোঃ ওয়াছেক মিয়া (৩২), বল্লী বড় পাড়ার কাতারু রহমানের ছেলে আবু সাঈদ (৪৫), বল্লী বাগান বাড়ীর আব্দুল কুদ্দুস তাং এর ছেলে মোহ জোসেফ তাং হোসেন তাং এর ছেলে মোঃ রাহুল তাং (৩৭) বজলু মির্জার ছেলে মোঃ জহুরুল ইসলাম মির্জা (৪৫) , বল্লী নতুন বাড়ীর শহীদ মিয়ার ছেলে মোঃ মোফাজ্জল মিয়ার উক্ত সাতজনকে ব্যক্তি আটক করে থানায় নিয়ে আসে। এস আই মন্জুর রহমান বলেন এ সময় তাদেরকে আমরা জুয়ার আসর থেকে আটক করেছি। তাদের কাছে থেকে একটি মাদুর, একটি চাদর, পাঁচ প্যাকেট খেলার তাস ও নগদ ৫৩৪০/- পাঁচ হাজার তিনশত চল্লিশ টাকা উদ্ধার করা হয়। খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন,জুয়ারি আইনের আওতায় ৩/৪ দ্বারা তাদের নামে ১৩/৩/২৬ ইং তারিখে মামলা হয়েছে। মামলা নং নন এফ আই আর ৫, জিডি নং ৪২২, বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারা দিয়ে তাদেরকে নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিষয় নিয়ে কোন আপুষ নাই। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
১৪ মার্চ, ২০২৬,শনিবার

হাওর অঞ্চলের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা
উপজেলা প্রতিনিধি: সেলিম আহমেদ শুভ ( খালিয়াজুরী, নেত্রকোনা) নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে খালিয়াজুড়ি উপজেলা হল রোমে ১৩ ই মার্চ রোজ শুক্রবার সকাল ১১ টার সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ( ভারপ্রাপ্ত ) সুখময় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বন,মৎস্য, প্রাণী সম্পদ উইং,বাংলাদেশ পরিকল্পনা কমিশন এর অতিরিক্ত সচিব ড. অঞ্জন কুমার দেব রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস এ সময় দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, বিএনপি সহ সভাপতি আলী হাসান চৌধুরী পিন্টু, খালিয়াজুরী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক, মাজহারুল হক (পলিন), খালিয়াজুরী কলেজের প্রভাষক জিয়াউল হক হিমেল, সমাজ কর্মী মোহন দেব রায় ও প্রান্তিক মৎস্য খামারি সহ অনেকেই উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, সাংবাদিক সেলিম আহমেদ, মৎস্য খামারী গোলাম ফারুক চৌধুরী, বিভিন্ন গ্রামের মৎস্য খামারী সহ প্রায় শতাধিক মানুষ। প্রধান অতিথি ডঃ অঞ্জন কুমার দেব রায় বলেন খালিয়াজুড়ি উপজেলায় অনেক পুকুর,হাওর, খাল,বিল,নদী রয়েছে। উক্ত উপজেলার হাওর, খাল, বিল, নদী গুলোকে আমরা খননের মাধ্যমে গভীরতা তৈরি করে বর্তমান সরকারের খাল খনন কর্মসূচীর অঙ্গীকার বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি মৎস্য পালনের জন্য অবয়আরন্য ( আশ্রয়স্থল ) তৈরি করে উক্ত উপজেলাকে মৎস্য ভান্ডার হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ইহাতে বাংলাদেশের প্রতিটি মানুষের মৎস্য চাহিদা পুরণসহ বিদেশে মৎস্য রপ্তানি করে বৈদেশিক বাণিজ্যে সফলতা অর্জন
১৪ মার্চ, ২০২৬,শনিবার
