Ekushey 71 Sangbad

মেনু

শনিবার০১ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ
ব্রেকিং নিউজ

খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে দম্পতি দগ্ধ, থানায় অভিযোগ

খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

শিক্ষকের শাসনে আহত শিশু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ।

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন এমপি লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ উদযাপিত

খালিয়াজুড়িতে ভিন্ন আঙ্গিকে এসএসসি পরীক্ষা: সিসি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ

খালিয়াজুরীতে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে সাত জুয়ারি আটক

হাওর অঞ্চলের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

রাজনীতি

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন এমপি লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন এমপি লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনা -৪ ( মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব,লুৎফুজ্জামান বাবর। খালিয়াজুরীতে দুই দিনের সফরে এসে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র পরিদর্শন করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে অচিরেই আর্থিক সহায়তা প্রদান করা হবে। শুক্রবার ও শনিবার (৮ ও ৯ মে) খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সফরের প্রথম দিন শুক্রবার বিকেলে তিনি চাকুয়া ইউনিয়নের পাথরা, লেপসিয়া বাজার, মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর, জগন্নাথপুর এবং খালিয়াজুরী সদর ইউনিয়নের গছিখাই এলাকা পরিদর্শন করেন। পরে খালিয়াজুরী বাজারে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলা ডাকবাংলোতে রাত্রি যাপন করেন। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কৃষি ও মৎস্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। পরে উপজেলা হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, জিয়া উদ্দিন জিয়া, ফুল মিয়া, যুবদল নেতা এনামুল হক ছোটন, ছাত্র দলের আহ্বায়ক মাজহারুল হক পলিন ও কৃষকদল নেতা পান্ডব সরকার। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় এমপি লুৎফুজ্জামান বাবর বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন হাওরে উন্মুক্তভাবে মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে ভবিষ্যতে মাছ উৎপাদন বাড়বে এবং জেলেরা সহজে মাছ আহরণ করতে পারবেন। পরে তিনি খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তিনি খালিয়াজুরী প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। সফরের শেষদিকে এমপি বাবর বয়রা, পাঁচহাট ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন।

০৯ মে, ২০২৬,শনিবার

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

নেত্রকোণা জেলার খালিয়াজুরীতে উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টার সময় উপজেলা হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন ও অতিথি বৃন্দ জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াসির আরাফাত হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের এমপি লুৎফুজ্জামান বাবর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা। বিশেষ অতিথি ও দলীয় নেতৃবৃন্দের উপস্থিতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, নেত্রকোণা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট এবং সহ-সভাপতি মো. মাসুদ রানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, কৃষক দল নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ফাহিম হোসেন সুমন ও সাইফুল ইসলাম। এ সময় ওলামা দল নেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, এমপি লুৎফুজ্জামান বাবরের পিএস হায়দার আলী, ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, বিএনপি নেতা মো. আব্দুল মান্নান চৌধুরী, আলমগীর হোসেন, মো. সামছুল হক, রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, মো. এরশাদ মিয়া, সাংবাদিকবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য ও সমাপ্তি প্রধান অতিথি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সকলের প্রতি শুভেচ্ছা জানান এবং সৃষ্টিকর্তার নিকট নিয়মিত নামাজ ও প্রার্থনার কথা বলেন। তিনি সকলকে ধৈর্য ধারণ করে নিজ নিজ কর্মে নিয়োজিত থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জনগণের সাথে ভালো আচরণ করে জনসেবা করার আহ্বান জানান। একই সাথে মাদক, নেশা, ধর্ষণ, খুন, চাঁদাবাজিসহ সকল প্রকার অন্যায় ও অপরাধ থেকে বিরত থাকার উপদেশ প্রদান করেন। সবশেষে খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মো. মাজহারুল হক পলিন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

১৭ জুন, ২০২৬,বুধবার

খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে  দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি  লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী

খালিয়াজুরী হাওরের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরসহ দুই প্রতি মন্ত্রী

নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরীতে বিভিন্ন হাওরে মাছের পোনা অবমুক্ত করেন স্হানীয় এমপি লুৎফুজ্জামান বাবর সহ দুইজন জন প্রতিমন্ত্রী। খালিয়াজুরী উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর পরিচালনা মেন্দিপুর ইউনিয়নের নাওটানা রোয়াইল হাওরের ৩ রা জুলাই /২৬ ইং তারিখ রোজ শুক্রবার দুপুর ১২'৩০ মিনিটের সময় ভাসমান অবস্থায় নৌকার মাঝে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী, হাবিবুর রশীদ , (এমপি) । এবং নেত্রকোনা ৪ (মদন মোহনগঞ্জ খালিয়াজুরী) আসনের এমপি লুৎফুজ্জামান বাবর। এ সময় খালিয়াজুরী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী মোল্লা, মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ, কৃষক দলনেতা দেলোয়ার হোসেন, পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, উলামা দলনেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, ছাত্র দল নেতা মাজহারুল ইসলাম পলিন,খালিয়াজুরী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, খালিয়াজুরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জীবুন্নাহার সহ সকল অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে অত্র এলাকার এমপি লুৎফুজ্জামান বাবর ও প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মৎস্য অফিসের দায়িত্বে থাকা ২৩৩ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। তাছাড়া, চাকুয়া ইউনিয়নের বাজজুয়াইল হাওর, খালিয়াজুরী সদর ইউনিয়নের পাঙ্গাসিয়া হাওরের মাঝে এমপি মহোদয়ের দায়িত্বে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। পরিশেষে প্রধান অতিথি দেশ ও জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলকে এক সাথে কাজ করার জন্য আহবান জানান এবং হাওরাঞ্চলের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। উপস্থিত সকলের সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

০৩ জুলাই, ২০২৬,শুক্রবার