Ekushey 71 Sangbad

মেনু

বুধবার১৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ
ব্রেকিং নিউজ

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে দম্পতি দগ্ধ, থানায় অভিযোগ

খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

শিক্ষকের শাসনে আহত শিশু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ।

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন এমপি লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ উদযাপিত

খালিয়াজুড়িতে ভিন্ন আঙ্গিকে এসএসসি পরীক্ষা: সিসি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ

খালিয়াজুরীতে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে সাত জুয়ারি আটক

হাওর অঞ্চলের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

হোম/রাজনীতি/খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত,ভার্চুয়ালি যুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
সেলিম আহমেদ শুভ

সেলিম আহমেদ শুভ

উপজেলা প্রতিনিধি|খালিয়াজুরী, নেত্রকোনা১৭ জুন, ২০২৬,বুধবার

নেত্রকোণা জেলার খালিয়াজুরীতে উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টার সময় উপজেলা হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের উদ্বোধন ও অতিথি বৃন্দ জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াসির আরাফাত হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের এমপি লুৎফুজ্জামান বাবর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা।

বিশেষ অতিথি ও দলীয় নেতৃবৃন্দের উপস্থিতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, নেত্রকোণা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট এবং সহ-সভাপতি মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, কৃষক দল নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ফাহিম হোসেন সুমন ও সাইফুল ইসলাম।

এ সময় ওলামা দল নেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, এমপি লুৎফুজ্জামান বাবরের পিএস হায়দার আলী, ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, বিএনপি নেতা মো. আব্দুল মান্নান চৌধুরী, আলমগীর হোসেন, মো. সামছুল হক, রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, মো. এরশাদ মিয়া, সাংবাদিকবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য ও সমাপ্তি প্রধান অতিথি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সকলের প্রতি শুভেচ্ছা জানান এবং সৃষ্টিকর্তার নিকট নিয়মিত নামাজ ও প্রার্থনার কথা বলেন। তিনি সকলকে ধৈর্য ধারণ করে নিজ নিজ কর্মে নিয়োজিত থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জনগণের সাথে ভালো আচরণ করে জনসেবা করার আহ্বান জানান। একই সাথে মাদক, নেশা, ধর্ষণ, খুন, চাঁদাবাজিসহ সকল প্রকার অন্যায় ও অপরাধ থেকে বিরত থাকার উপদেশ প্রদান করেন।

সবশেষে খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মো. মাজহারুল হক পলিন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সহজে শেয়ার করতে প্রথমে কপি করুন, তারপর Facebook বাটনে ক্লিক করে পেস্ট করুন।

সম্পর্কিত খবর