Ekushey 71 Sangbad

মেনু

বৃহস্পতিবার২৮ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ
ব্রেকিং নিউজ

খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

শিক্ষকের শাসনে আহত শিশু শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ।

খালিয়াজুরী হাওরের দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন এমপি লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ উদযাপিত

খালিয়াজুড়িতে ভিন্ন আঙ্গিকে এসএসসি পরীক্ষা: সিসি ক্যামেরায় চলছে পর্যবেক্ষণ

খালিয়াজুরীতে এস এস সি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

শহীদদের স্মৃতি রক্ষার্থে খালিয়াজুরী তে স্মৃতিসৌধ নির্মাণ

খালিয়াজুরীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

খালিয়াজুরীতে সাত জুয়ারি আটক

হাওর অঞ্চলের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা

হোম/অপরাধ/খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা
সেলিম আহমেদ শুভ

সেলিম আহমেদ শুভ

উপজেলা প্রতিনিধি|খালিয়াজুরী, নেত্রকোনা১৬ মে, ২০২৬,শনিবার

খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামে গৃহবধূকে কৌশলে ঘরে আটকে রেখে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাসুক মিয়ার (৪৫) বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করা হয়েছে।  আসুক মিয়া খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের সরকার মিয়ার ছেলে এবং স্থানীয় বাজারের একজন কলা ব্যবসায়ী।

শুক্রবার (১৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ‍ওসি মো. নাসির উদ্দীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (২০) ও তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। বর্তমানে বোরো ফসলের মৌসুম চলায় তারা নিজ গ্রাম পাঁচহাটে আসেন এবং বাজারের পাশের একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে সাময়িকভাবে বসবাস শুরু করেন।

গতকাল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামী নয়ন মিয়া হাওরে কাজ করতে যান। এ সুযোগে স্থানীয় দুই নারী স্বপ্না ও সাবিহা গৃহবধূকে কৌশলে আশ্রয়ণ প্রকল্পের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন অভিযুক্ত মাসুক মিয়া। ভুক্তভোগী ঘরে ঢোকা মাত্রই স্বপ্না ও সাবিহা বাইরে থেকে দরজা আটকে দেন।

অভিযোগে জানা যায়, ঘরে একা পেয়ে মাসুক মিয়া ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন। বাধা দিলে তাকে মারধর করা হয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার পরিহিত পোশাক ছিঁড়ে ফেলা হয়। এসময় নারীর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আসুক মিয়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওই দিনই থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, 'শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পরপরই আমরা মামলা গ্রহণ করেছি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।'

সহজে শেয়ার করতে প্রথমে কপি করুন, তারপর Facebook বাটনে ক্লিক করে পেস্ট করুন।

সম্পর্কিত খবর