খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ উদযাপিত


সেলিম আহমেদ শুভ
উপজেলা প্রতিনিধি|খালিয়াজুরী, নেত্রকোনা২৬ এপ্রিল, ২০২৬,রবিবার"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ " এ প্রতিপাদ্য কে সামনে রেখে খালিয়াজুরীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত হয়।
আজ রবিবার সকাল ১১ ঘটিকায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ মোস্তাকিম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরেফিন আজিম। এ সময় তিনি পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌকির আহমেদ , খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক, মোঃ এনামুল হক (ছোটন), খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহান বিন নবাব।
এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান কায়েস আকন্দ, পরিসংখ্যান সহকারী (অতিরিক্ত দায়িত্ব)মোঃ রফিকুল ইসলাম, খালিয়াজুরী উপজেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
